• অর্থনীতি

    রমজানে তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনে নতুন সময়সূচি

      প্রতিনিধি 15 February 2026 , 6:13:19 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ব্যাংক। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে গ্রাহকেরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

    বিজ্ঞাপন

    সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চার পর্যন্ত। তবে এর মধ্যে প্রতিদিন বেলা একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির এই সময়ে বিকল্প ব্যবস্থার মাধ্যমে গ্রাহক লেনদেন অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

    বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেনের সময়সূচি সংক্ষিপ্ত করে কেন্দ্রীয় ব্যাংক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা