• অর্থনীতি

    আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিজিএমইএ’র অনুদান

      প্রতিনিধি 4 September 2025 , 5:57:18 প্রিন্ট সংস্করণ

    - বিজিএমইএ কমপ্লেক্সে আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পোশাক হস্তান্তর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই মানবিক সংকটে ২ হাজার পোশাক অনুদান দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম এসব পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনসের জিএসও-২ (নৌ), লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের কাছে হস্তান্তর করেন।

    বিজ্ঞাপন

    ওই সময় বিজিএমইএ-এর সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, এ কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রমের সমন্বয় করছে এবং বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে। এ উদ্যোগে অংশীদার হয়ে বিজিএমইএ তার মানবিক দায়িত্ব পালন করছে। এ সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

    উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত, ৩ হাজারের বেশি আহত ও ৮ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসাসেবার অভাবে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি