• সর্বশেষ সংবাদ স্ক্রল

    পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা

      প্রতিনিধি 16 April 2026 , 3:35:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

    এর আগে সকাল ৬ টার দিকে ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জেলে সুব্রত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, ভোরে জেলে সুব্রত হালদার তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়ার দিকে ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জাল ফেলেন। সকাল ৬ টার দিকে জালে ধাক্কা লাগে।

    জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
    পরে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম।

    ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
    এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এ জন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক শিল্পপতির কাছে এক হাজার ৯০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের