• খেলা

    মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল

      প্রতিনিধি 20 July 2026 , 12:40:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাঠের এক পাশে তখন আনন্দের বন্যা, অন্য পাশে নিখাদ বিষাদ। রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে দেখা গেল এমনই এক আবেগময় দৃশ্য। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেও শেষ পর্যন্ত হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। আর নিজেদের ট্রফি সংখ্যা দ্বিগুণ করে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হয়েছে স্পেন।

    লিওনেল মেসির মুখোমুখি হয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের আইডলের বিপক্ষে জয় পেয়ে শিরোপা উল্লাসে মেতে উঠলেও ম্যাচ শেষে মেসির প্রতি সম্মান জানাতে ভোলেননি এই স্প্যানিশ উইঙ্গার। ট্রফি উদযাপনের মাঝপথেই সতীর্থদের কাছ থেকে সরে এসে তিনি মেসির কাছে গিয়ে সমবেদনা ও অভিবাদন জানান।

    বিজ্ঞাপন

    মাঠের এক কোণে বসে একা একা হারের কষ্ট বুক চেপে সহ্য করছিলেন মেসি। ইয়ামাল সোজা এগিয়ে যান তাঁর দিকে।

    ঠিক সেই মুহূর্তে রোজারিওর মহাতারকাও ইয়ামালের প্রতি সম্মান জানান এবং উঠে দাঁড়িয়ে তাঁকে সম্ভাষণ জানান। এরপর দুজন একে অপরকে পরম মমতায় জড়িয়ে ধরেন। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল, ২০০৭ সালে ইউনিসেফের সেই স্মৃতিময় ফটোশুটে মেসির হাতে গোসল করা শিশুটির সাথে সাক্ষাতের বৃত্তটি যেন আজ চূড়ান্ত পূর্ণতা পেল।

    খেলার শৈলীর দিক থেকে ইয়ামাল নেইমারকে অনুকরণ করলেও, মেসিকেই তিনি সবসময় ‘ইতিহাসের সেরা’ হিসেবে গণ্য করে এসেছেন। অন্যদিকে, ফাইনালের আগেও মেসির মুখে শোনা গিয়েছিল এই তরুণের প্রশংসা—”সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তাকে শুভকামনা জানাই, কারণ তার সাফল্য মানেই তো বার্সেলোনার সাফল্য।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল 12:00 PM হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা 11:50 AM সেই ‘লর্ড’ তোরেসই ফাইনালের নায়ক 11:31 AM আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি 11:22 AM আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন 6:13 PM ‘দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতে চাই’ 5:42 PM দূরপাল্লার মিসাইল ছুড়ে স্পেনের ঘুম কেড়ে নিতে পারেন এনজো 4:32 PM সিরিজ জয়ের লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ 3:58 PM বিস্ময়কর কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া 3:41 PM আজ মেসির টানে দুই ভাগ হবে কাতালুনিয়ার হৃদয়