• রাজনীতি

    নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে: জামায়াত আমির

      প্রতিনিধি 10 March 2026 , 11:54:58 প্রিন্ট সংস্করণ

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। ভোটের অধিকার লঙ্ঘনের সবকিছু এখন দিবালোকের মতো স্পষ্ট এবং এর সাক্ষীও পাওয়া যাচ্ছে।

    সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

    কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি।

    বাংলাদেশের জনগণের সঙ্গে ১১ দলীয় জোট কখনো বেইমানি করবে না বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, সস্তা কোনো সুযোগ-সুবিধা আমাদেরকে টলাতে পারবে না। আমাদের অঙ্গীকার হবে, জনগণের সুবিধা ও অধিকার নিশ্চিত করা।

    বিজ্ঞাপন

    জামায়াত আমির বলেন, আমরা যারা একসঙ্গে মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করছে। শিক্ষা কি আদৌ হবে না? ইতিহাসের সেসব কথাই কি বাস্তবায়ন হতে যাচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। ইতিহাস বারবার ফিরে আসে। ঘুরে আসে।

    মানুষের জন্য রাজনীতি হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, জামায়াত বিশ্বাস করে, রাজনীতি কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং মানুষের জন্য হওয়া উচিত। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যানসার দূর করতে হবে। অন্যথায় সামনে তার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে।

    যুবসমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়নই জামায়াতের কাজ জানিয়ে শফিকুর রহমান বলেন, টানা ৫৪ বছরের যন্ত্রণা সহ্য করার পর যুবসমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সে যুবসমাজকে জামায়াত চিরতরে বুকে ধারণ করে রাখবে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে জামায়াতের কাজ।

    বিশ্ব পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, আজ বিশ্বের অস্থিরতা ও যুদ্ধে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। জামায়াত সবসময় নিপীড়িত মানবতার পাশে থাকবে এবং জুলুমের বিপক্ষে দাঁড়াবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব