...
  • বিনোদন

    একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির

      প্রতিনিধি 6 July 2026 , 1:44:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রিয় দলের বিদায়ে মন খারাপ। তবু সেই আক্ষেপের মধ্যেও নিজের দেশকে নিয়ে বড় একটি স্বপ্ন দেখছেন অভিনেত্রী সাফা কবির। বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে তিনি কেবল ব্রাজিলকে সমর্থন করেননি, প্রকাশ করেছেন এমন এক ইচ্ছার কথাও একদিন এই মঞ্চেই বাংলাদেশের খেলা দেখবেন, আর গর্বভরে নিজের দেশের পতাকা উড়িয়ে সমর্থন জানাবেন।

    চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    বিজ্ঞাপন

    ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

    তবে সেই স্বপ্নের দিনে প্রিয় দলের জন্য অপেক্ষা করছিল হতাশা। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

    ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’

    ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’

    উল্লেখ্য, চলমান বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের অনেক তারকাও।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:44 PM একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির 1:13 PM যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা 12:45 PM প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের 12:35 PM গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, বললেন হালান্ড 11:51 AM মেক্সিকোয় নীরবতা নামিয়ে কোয়ার্টারে ১০ জনের ইংল্যান্ড 11:38 AM ৩৬ বছর পর শেষ ষোলোতেই থামল ব্রাজিল 4:58 PM তৃতীয় বিয়ে করলেন আমির খান 4:49 PM আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন আনচেলত্তি 3:56 PM ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 3:42 PM ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.