• খেলা

    লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১

      প্রতিনিধি 16 May 2026 , 6:30:50 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরিজের ২য় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৫৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। লিটনের সেঞ্চুরিতে স্বাগতিকদের ২৭৮ রানের জবাবে বিনা উইকেটে ২১ রানে দিন শেষ করে সফরকারীরা।

    বিজ্ঞাপন

    শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই শূন্য রানে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন মোহাম্মদ আব্বাস। অভিষেক ম্যাচে ভালো শুরু করেও ২৬ রান করে মোহাম্মদ আব্বাসের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তানজিদ তামিম। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মুমিনুল হকও।

    ২৯ রান করে শান্ত সাজঘরে ফেরার পরই একই পথে হাঁটেন মুশফিকুর রহিম। ইনিংস লম্বা হয়নি মেহেদী মিরাজের। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। শেষ পর্যন্ত লিটনের ১২৬ রানের ওপর ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ২১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১ 5:08 PM ধসের মুখে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি 4:15 PM ফ্যাসিস্টের বিরুদ্ধে কারিনা ছিলেন নির্ভীক কণ্ঠস্বর: নাহিদ 3:44 PM চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর 3:22 PM নিরাপত্তা শঙ্কায় চীনা উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা 2:35 PM বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:45 PM ১৭ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:10 PM বাংলাদেশের কাছে পাকিস্তান ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ যুদ্ধবিমান হস্তান্তর 12:52 PM আজহারীর ‘ডিপফেইক’ ভিডিও বানিয়ে প্রতারণা, গ্রেপ্তারের পর ২ আসামি রিমান্ডে 12:28 PM ১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত