...
  • খেলা

    গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, বললেন হালান্ড

      প্রতিনিধি 6 July 2026 , 12:35:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ম্যাচের প্রথম ৭৮ মিনিটে যেন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। বল পায়ে খুব বেশি দেখা যায়নি, আক্রমণেও ছিলেন না আলোচনার কেন্দ্রে। কিন্তু আর্লিং হালান্ডকে যারা নিয়মিত খেলতে দেখেন, তারা জানেন একজন স্ট্রাইকার হিসেবে পুরো ম্যাচ নয়, কখনো কখনো মাত্র একটি বা দুটি মুহূর্তই তার জন্য যথেষ্ট। আর সেই মুহূর্ত দুটিই কাজে লাগিয়ে ব্রাজিলের বিপক্ষে নরওয়েকে ইতিহাস গড়ার জয় এনে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

    ম্যাচের ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাড়ানো নিখুঁত ক্রসে গ্যাব্রিয়েল মাগালাইসকে পেছনে ফেলে শক্তিশালী হেডে নরওয়াকে এগিয়ে দেন হালান্ড। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার এই জোড়া গোলেই ২-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

    ম্যাচ শেষে নিজের গোল করার অসাধারণ দক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে হালান্ড বলেন, খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না তার। বরং হাতে গোনা কয়েকটি সুযোগই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তার ভাষায়, একটি বা দুটি সুযোগ পেলেই সেগুলোকে গোলে পরিণত করার ক্ষমতা যেন সৃষ্টিকর্তার দেয়া বিশেষ উপহার।

    হালান্ড বলেন, আমি যদি এক-দুটি সুযোগ পাই, বেশির ভাগ সময়ই সেগুলো গোলে পরিণত হয়। কীভাবে এটা করি, আমি নিজেও জানি না। তবে এমনটাই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখা। আমি সব সময় নিজেকে বলি, সুযোগ আসবেই।

    বিজ্ঞাপন

    চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন নরওয়ের এই স্ট্রাইকার। চার ম্যাচে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি। একই সংখ্যক গোল রয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেরও। টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই জোড়া গোল করেছেন হালান্ড, বাকি ম্যাচে করেছেন একটি গোল। ফলে গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি অন্যতম দাবিদার।

    নিজের দুর্দান্ত গোল করার ধারার রহস্য জানতে চাইলে হালান্ড বলেন, এখন তিনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছেন যে পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে যাওয়ার মতো মুহূর্তগুলো কেবল অনুশীলনের ফল নয়, বরং সৃষ্টিকর্তার আশীর্বাদও।

    তিনি বলেন, আমার মনে হয়, এখন আমি বুঝতে শুরু করেছি যে পোস্ট ঘেঁষে বল জালে ঢুকে যাওয়াটা সৃষ্টিকর্তার দেয়া এক উপহার। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য।

    ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পুরো দলের লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন হালান্ড। ম্যাচের অধিকাংশ সময় ব্রাজিলের একের পর এক আক্রমণ সামলে নিজেদের পরিকল্পনায় অটল থাকায় সতীর্থদের কৃতিত্ব দেন তিনি। তার মতে, এই জয় কেবল একটি ম্যাচ জেতা নয়, বরং নরওয়ের ফুটবলের মানসিকতারই প্রতিফলন।

    ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশেও বার্তা দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি আশা প্রকাশ করেন, ছোটরা এই

    ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার ঘটনাকে নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দিন বলেও উল্লেখ করেছেন হালান্ড। তার বিশ্বাস, এই জয় দেশটির ফুটবলের গতিপথই বদলে দিতে পারে।

    হালান্ড বলেন, হয়তো এই দিনটাই নরওয়ের ফুটবল ইতিহাস বদলে দেবে। এখন সবার উচিত এই মুহূর্তটা উপভোগ করা। আজকের দিনটা অবিশ্বাস্য। নরওয়ের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি। এই মুহূর্তকে আপন করে নিন, উপভোগ করুন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:35 PM গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, বললেন হালান্ড 11:51 AM মেক্সিকোয় নীরবতা নামিয়ে কোয়ার্টারে ১০ জনের ইংল্যান্ড 11:38 AM ৩৬ বছর পর শেষ ষোলোতেই থামল ব্রাজিল 4:58 PM তৃতীয় বিয়ে করলেন আমির খান 4:49 PM আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন আনচেলত্তি 3:56 PM ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 3:42 PM ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা 3:14 PM নরওয়ের বিপক্ষে ইনজুরিতে নাকাল ব্রাজিল যে একাদশ নামাতে পারে 3:05 PM সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা 11:34 AM নরওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছেন আনচেলত্তি
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.