• খেলা

    মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে

      প্রতিনিধি 23 June 2026 , 1:25:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের ইতিহাসে গোলের রাজা হিসেবে এখনও শীর্ষে আছেন লিওনেল মেসি। তবে তার সেই ঐতিহাসিক রেকর্ড এখন বড় হুমকির মুখে। দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে একের পর এক গোল করে মেসির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। সিংহাসন কেড়ে নেওয়া অস্বাভাবিক নয়।

    বিজ্ঞাপন

    ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ইতোমধ্যে ১৬টি বিশ্বকাপ গোল করে রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসা-এর সমতায় পৌঁছেছেন। আর লিওনেল মেসি বর্তমানে ১৮ গোল নিয়ে শীর্ষে আছেন। ৩৯ বছর বয়সী মেসির এটাই শেষ বিশ্বকাপ। কিন্তু ২৭ বছর বয়সী এমবাপ্পের হাতে আরও বিশ্বকাপ রয়েছে। এদিকে মিরোস্লাভ ক্লোসা বা রোনালদো নাজারিও ছেড়েছেন বিশ্বকাপ। মেসিও ছাড়তে চলেছেন। রাস্তা পরিস্কার হয়ে যডাচ্ছে এমবাপ্পের। ফুটবলের নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন এমবাপ্পে। হয়তো এই বিশ্বকাপ, নয়তো পরেরটা।

    তাই ফুটবল বিশ্বে এখন জোর আলোচনা- মেসির দীর্ঘদিনের বিশ্বকাপ গোলের সিংহাসন কি টিকবে, নাকি নতুন ইতিহাস লিখে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হয়ে উঠবেন এমবাপ্পে?

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:25 PM মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে 1:10 PM বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ! 12:26 PM ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 12:10 PM সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে 11:31 AM ইরাকের বিরূদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয় 11:11 AM মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা 5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি