• খেলা

    এএফসি এশিয়ান কাপ: ৫ গোলে হেরেছে বাংলাদেশ

      প্রতিনিধি 6 March 2026 , 3:34:03 প্রিন্ট সংস্করণ

    এএফসি এশিয়ান কাপ: ৫ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    পুরো ম্যাচে দাপট ছিল উত্তর কোরিয়ার। কোরিয়ানদের কাছে স্রেফ উড়ে গেছে পিটার বাটলারের শিষ্যরা। একে একে হজম করেছে ৫ গোল। এদিন তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাঘিনীরা।

    বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল। তবে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ফুটবল র‌্যাংকিং ও শক্তিমত্তা বিবেচনায় এটা তেমন অস্বাভাবিক কিছু নয়।

    বাংলাদেশের র‌্যাংকিং যেখানে ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯। অপরদিকে, চীন এশিয়ান কাপের বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল