• জাতীয়

    বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়; প্রধানমন্ত্রীর অভিনন্দন

      প্রতিনিধি 20 May 2026 , 12:32:07 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বিজ্ঞাপন

    আজ বুধবার (২০ মে ২০২৬) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

    আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব