• খেলা

    নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার

      প্রতিনিধি 17 June 2026 , 1:49:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া। নবাগত জর্ডানের বিপক্ষে জয় পেতে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা অস্ট্রিয়ার।

    বুধবার ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার জয় ৩-১ ব্যবধানে। এর আগে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে জিতেছিল তারা।

    এর আগে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আজ সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে তারা। সমান তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া।

    বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা অস্ট্রিয়া। ৬৩ শতাংশ বল দখলে নিয়ে ১১ টি শট নিয়েছে তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। র‍্যাঙ্কিংয়ে ৬৩ নম্বরে থাকা জর্ডান ৩৭ শতাংশ বল দখলে রাখতে পেরেছে। অস্ট্রিয়ার সমান ১১ টি শট নিয়ে ৪ টি লক্ষ্যে ছিল জর্ডানের।

    বিজ্ঞাপন

    ম্যাচের ২০ মিনিটেই রোমানো স্মিডের এক দুর্দান্ত বুলেট গতির শটে লিড নেয় অস্ট্রিয়া। বিরতির ঠিক পাঁচ মিনিট পর সমতায় ফেরে জর্ডান। ডি-বক্সের ভেতর খানিকটা ফাঁকা জায়গা পেয়ে জর্ডানের স্ট্রাইকার আলী ওলওয়ান জোরালো শটে বল জালে জড়ান।

    ৬৯ মিনিটে অস্ট্রিয়ার মার্কো আরনাউতোভিচ ডি-বক্সের ভেতর জটলার মধ্য থেকে নিচু শটে বল জালে পাঠিয়েছিলেন। তবে ভিএআর রিভিউতে দেখা যায় তাঁর সতীর্থ স্টিফান পশ বল হাত দিয়ে ছুঁয়েছিলেন, ফলে গোলটি বাতিল হয়।

    এর সাত মিনিট পরেই আবার উল্লাসে মাতে অস্ট্রিয়া। মার্সেল সাবিটসারের নেওয়া কর্নার কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন জর্ডানের ইয়াজান আল-আরব।

    যোগ করা সময়ে জর্ডানের সালিম ওবেইদের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় অস্ট্রিয়া। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আরনাউতোভিচ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া 12:53 PM এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি 12:32 PM মেসিকে বর্ণনা করার ভাষা জানা নেই স্কালোনির 12:17 PM মেসি এত ভালো খেলে কেন? 12:00 PM রাফায়েল নাদালের সাথে আমার অনেক মিল খুঁজে পাই 11:43 AM সেনেগালের বিপক্ষে ফ্রান্স জিতেছে ৩-১ ব্যবধানে 11:35 AM মেসির জাদুকরী পারফরম্যান্স-হ্যাটট্রিকে জয়, উড়ন্ত সূচনা আর্জেন্টিনার 11:29 AM আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান