• বিনোদন

    ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির

      প্রতিনিধি 4 June 2026 , 6:22:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ৬১ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। তার হবু স্ত্রী বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট।

    আগামী জুলাই মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ফিল্মফেয়ার এ খবর প্রকাশ করে।

    তবে এ নিয়ে নীরব ছিলেন আমির, অবশেষে বিয়ের খবরটি নিশ্চিত করলেন এই তারকা।
    ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে আমির খান বলেন, আমি এখন যুক্তরাষ্ট্র সফরে আছি।

    বিয়ের খবরটি সত্য। আমাদের বিয়ে ৫ জুলাই।
    গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে আমির খান বলেছিলেন, তাদের সম্পর্কে বিয়ে কোনো জরুরি বিষয় নয়। কারণ তারা একসঙ্গে নতুন একটি বাড়িতে সুখে বসবাস করছেন।

    এ বিষয়ে আমির খান বলেন, হ্যাঁ, সেটি সত্যি ছিল। কিন্তু এখন আমরা দুজনেই মনে করছি, আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।

    বিজ্ঞাপন

    সুখের সময় পার করছেন- উল্লেখ করে তিনি বলেন, আমি এখন অনেক শান্তিতে আছি। গৌরি এবং আমি পরস্পরের প্রতি খুবই আন্তরিক, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। হৃদয় থেকে আমি গৌরির সঙ্গে বিবাহিত বলে মনে করি। তাই এই একসঙ্গে থাকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়াটা আমাদের অংশীদারিত্বের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে হচ্ছে।

    আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। তবে দুই বছরের বেশি সময় আগে নতুন করে যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল।

    বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।

    এদিকে ব্যক্তিগত জীবনে রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন আমির খান। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:22 PM ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির 5:56 PM বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট 4:40 PM তীব্র গরমে হুমকির মুখে জনজীবন 4:30 PM হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে এফআইআর 2:40 PM জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ 2:09 PM প্রীতি ম্যাচে নেদারল্যান্ডকে হারালো আলজেরিয়া 1:57 PM শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন 1:39 PM যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 1:28 PM যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ঝিনাইদহের হাবিবুর রহমান হাবিব 12:53 PM স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস