• খেলা

    অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর

      প্রতিনিধি 3 June 2026 , 4:21:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে দেখার সুযোগ নিশ্চিত হয়েছে। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আসন্ন বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

    এর ফলে প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরটি ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যে যে সম্প্রচার-সংক্রান্ত অনিশ্চয়তা ছিল, এই ঘোষণার মধ্য দিয়ে তার অনেকটাই দূর হলো।

    আজ বুধবার বাংলালিংক তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলালিংক গ্রাহকরা নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে টফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

    বিজ্ঞাপন

    বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীর জন্য আন্তর্জাতিক মানের স্ট্রিমিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের নেটওয়ার্ক সক্ষমতা এবং টফির প্রযুক্তিগত অবকাঠামো দর্শকদের নিরবচ্ছিন্ন ম্যাচ উপভোগের অভিজ্ঞতা দেবে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিশ্বকাপ সম্প্রচারের অধিকার নিয়ে কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলেও বর্তমানে সবচেয়ে সক্রিয় অবস্থানে রয়েছে বিটিভি ও দুটি বেসরকারি টেলিভিশন। দেশের দর্শকদের জন্য সহজ ও গ্রহণযোগ্য উপায়ে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেতে বিটিভিকে সরাসরি কোনো অর্থ ব্যয় করতে নাও হতে পারে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল যদি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করে, তাহলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি সেই সম্প্রচার সুবিধা বিনামূল্যে পেতে পারে। ফলে দেশের সাধারণ দর্শকদের জন্য বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করার ক্ষেত্রে বিটিভির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই ফরম্যাটে আরও বেশি ম্যাচ ও বাড়তি প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ফুটবল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত 6:57 PM বাফুফের বর্ষপঞ্জি: ঘরোয়া ২৩, আন্তর্জাতিক ৪৭ প্রতিযোগিতা 6:43 PM স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো