• রাজনীতি

    ভুয়া ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ

      প্রতিনিধি 23 May 2026 , 11:44:01 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    ​প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় যে, পল্লবী থানা এবং এর অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে ‘জাকির হোসেন সোহেল’ নামে কোনো কর্মী বা সদস্য নেই। সংগঠনটির দাবি, ওই ব্যক্তি একজন ধর্ষণকারী ও হত্যাকারী হিসেবে চিহ্নিত এবং তার সাথে স্বেচ্ছাসেবক দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

    ​সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

    ​ঢাকা উত্তর অন্তর্ভুক্ত পল্লবী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বাবু এবং সদস্য সচিব রবিউল করিম বাবু স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপিতে এ ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?