...
  • খেলা

    সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব

      প্রতিনিধি 22 May 2026 , 12:31:10 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অপেক্ষাটা ঠিক ছোট ছিল না। ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর একের পর এক শিরোপা হাতছাড়া হয়েছে। ব্যর্থতার তালিকাটা পৌঁছে গিয়েছিল ১৪-তে। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। দামাককে ৪-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। আর শিরোপা জয়ের রাতে জোড়া গোল করে গল্পের কেন্দ্রেই থাকলেন রোনালদো।

    এই জয়ে আল নাসরের হয়ে প্রথম বড় শিরোপা জিতলেন পর্তুগিজ মহাতারকা। শুধু শিরোপাই নয়, নিজের ক্যারিয়ার গোলসংখ্যাও নিয়ে গেলেন ৯৭৩-এ। ৪১ ছুঁইছুঁই বয়সেও তিনি যে এখনও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, দামাকের বিপক্ষে সেটিই আরেকবার দেখালেন রোনালদো।

    ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য স্বস্তির ছিল না। প্রথম দশ মিনিটে জর্জে জেসুসের দলকে বেশ নিষ্প্রভই দেখাচ্ছিল। আক্রমণে গতি ছিল না, তৈরি হচ্ছিল না পরিষ্কার সুযোগও। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুটা দেখে আল নাসর সমর্থকদের পুরোনো দুশ্চিন্তাই যেন ফিরে আসছিল।

    বিজ্ঞাপন

    কিন্তু ধীরে ধীরে বদলে যায় ম্যাচের ছবি। কিংসলে কোমান ডান দিক দিয়ে একের পর এক আক্রমণ গড়তে থাকেন। জোয়াও ফেলিক্স মাঝমাঠে নিজের সৃজনশীলতা দেখান। আর সামনে রোনালদো ছিলেন আগের মতোই অস্থির, গোলের গন্ধ খুঁজে বেড়ানো এক শিকারির মতো।

    আল নাসরকে প্রথম স্বস্তি এনে দেন সাদিও মানে। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড। সেই গোলেই আল আউয়াল পার্কে উৎসব শুরু হয়ে যায়। বিরতিতে যাওয়ার সময়ই আল নাসর কার্যত শিরোপার পথে এগিয়ে ছিল।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই কিংসলি কোমান গোল করে ব্যবধান ২-০ করেন তবে এর পর নাটক বাড়ে। দামাক পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে। মুহূর্তেই আল নাসরের খেলোয়াড়দের মধ্যে চাপ ছড়িয়ে পড়ে। শিরোপা হাতছাড়া হওয়ার পুরোনো ভয় যেন আবারও ফিরে আসে। দামাকের দ্বিতীয় গোলের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

    ঠিক সেই সময়ই এগিয়ে আসেন রোনালদো। বক্সের বাইরে বেশ কঠিন কোণ থেকে পাওয়া ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। গোলটি শুধু স্কোরলাইন বদলায়নি, বদলে দিয়েছে ম্যাচের মানসিক ভারসাম্যও। এরপর বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো, তাঁর চেনা ভঙ্গিতে।

    গোলের পর আর আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। আল নাসর সমর্থকদের করতালির মধ্যে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। দীর্ঘ অপেক্ষা, সমালোচনা, চোট, ব্যর্থতা, আর শিরোপাহীন সময়ের পর সেই মুহূর্তটা ছিল তাঁর জন্য মুক্তির মতো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:35 PM মেক্সিকোর সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে ‘চমকপ্রদ’ আলোচনা 4:58 PM তৃতীয় বিয়ে করলেন আমির খান 4:49 PM আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন আনচেলত্তি 3:56 PM ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 3:42 PM ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা 3:14 PM নরওয়ের বিপক্ষে ইনজুরিতে নাকাল ব্রাজিল যে একাদশ নামাতে পারে 3:05 PM সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা 11:34 AM নরওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছেন আনচেলত্তি 11:16 AM প্যারাগুয়ের রক্ষণ ভেঙে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 11:06 AM উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.