• বিনোদন

    কান চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল উপস্থিতি অভিনেত্রী ভাবনার

      প্রতিনিধি 18 May 2026 , 11:36:27 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ফ্রান্সের কান শহরের লাল গালিচায় তার উপস্থিতি নজর কেড়েছে দেশি-বিদেশি দর্শকদের।

    কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে নিজের জীবনের বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন আশনা হাবিব ভাবনা। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। উৎসব চলাকালে বিভিন্ন দেশের নির্মাতা, শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এই অভিনেত্রী।

    বিজ্ঞাপন

    শুধু গ্ল্যামার নয়, কাজের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার খবর দিয়েছেন আশনা হাবিব ভাবনা। কান উৎসব থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র ‘জেনুবিয়া’-তে অভিনয়ের ঘোষণা দেন তিনি। বাংলা, ইংরেজি ও চাইনিজ ভাষায় নির্মিতব্য এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

    এদিকে কান চলচ্চিত্র উৎসব থেকে প্রকাশিত আশনা হাবিব ভাবনার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। শাড়িতে তার নান্দনিক উপস্থিতি ও আত্মবিশ্বাসী লুক মুগ্ধ করেছে ভক্তদের। অনেকে মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পীদের পরিচিতি আরও বাড়াতে ভূমিকা রাখছেন তিনি।

    চলচ্চিত্রপ্রেমীদের মতে, কান চলচ্চিত্র উৎসবে আশনা হাবিব ভাবনার অংশগ্রহণ বাংলাদেশের বিনোদন অঙ্গনের জন্যও গর্বের বিষয়।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:36 AM কান চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল উপস্থিতি অভিনেত্রী ভাবনার 11:23 AM কোলম্যানকে নিয়োগের সবশেষ আপডেট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:13 PM ১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ 5:15 PM গুরুতর অভিযোগে আজমুনকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ইরানের 4:26 PM প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উদযাপন করবে মোহামেডান 3:43 PM ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ 2:36 PM বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার 1:49 PM বিশ্বকাপে যাচ্ছে ইরান 1:20 PM সিলেটে পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিল বাংলাদেশ 12:57 PM ভুল চিকিৎসায় মারা গেছেন কারিনা, অভিযোগ বাবার