...
  • খেলা

    জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক

      প্রতিনিধি 9 May 2026 , 6:09:55 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এখন তার দখলে।

    মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। শনিবার (৯ মে) দ্বিতীয় দিনের শুরুতে শাহিন আফ্রিদির করা ৮৮.২ ওভারের বলে এক রান নিয়ে পৌঁছে যান ব্যক্তিগত অর্ধশতকে। সেই সঙ্গে টেস্টে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা দাঁড়ায় ৪২-এ।

    বিজ্ঞাপন

    এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড ছিল তামিম ইকবালের। নতুন এই মাইলফলকে তাকে পেছনে ফেললেন মুশফিক।

    এ নিয়ে টানা তিন টেস্ট ইনিংসে অন্তত ৫০ রান করলেন এই অভিজ্ঞ ব্যাটার। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে করেছিলেন ৫৩ অপরাজিত ও ১০৬ রান।

    টেস্ট ক্যারিয়ারে মুশফিকের ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। অন্যদিকে তামিমের ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে আছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক।

    বাংলাদেশের হয়ে এই তালিকায় এরপর আছেন মুমিনুল হক। তার রয়েছে ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। আর সাকিব আল হাসান করেছেন ৩৬টি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:09 PM জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক 5:34 PM ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী 5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা 6:37 PM রোনালদো নাজারিও থেকে নেইমার- ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি?
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.