• খেলা

    স্টেডিয়ামে আর মেলা নয়, খেলাধুলার জন্যই ব্যবহার হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 6 May 2026 , 12:16:14 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের সব জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে আবারও সচল করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দীর্ঘদিন ব্যবহার না হওয়া এবং অকার্যকারিতার কারণে এসব ক্রীড়া অবকাঠামোতে যে সংস্কার প্রয়োজন, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

    বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী জানান, জেলা পর্যায়ের অনেক স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স দীর্ঘদিন ধরে যথাযথভাবে ব্যবহার হয়নি। ফলে সেগুলো পুনরায় ব্যবহার উপযোগী করতে সংস্কারের কাজ করা হবে। সরকারের লক্ষ্য হলো এসব ক্রীড়া স্থাপনা কার্যকর করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, বর্তমান সরকার যুব ও খেলাধুলা খাতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে বেশ কিছু প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে এবং সেগুলোর দ্রুত ও সঠিক বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

    নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম নিয়েও তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এই কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং একযোগে দেশের ৬৪ জেলায় তা চালু রয়েছে। এর মাধ্যমে ব্যাপক সংখ্যক নতুন খেলোয়াড় তৈরি করার আশা করছে সরকার।

    জেলা পর্যায়ের স্টেডিয়াম ও মাঠ ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এসব স্টেডিয়াম কোনো ধরনের মেলা বা অন্য উদ্দেশ্যে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়নি। ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামোতে কোনো মেলা বসতে দেয়া হবে না বলে তিনি জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:20 PM ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান 4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল