• খেলা

    বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে বৈঠকে বসবে ইরান

      প্রতিনিধি 3 May 2026 , 11:47:04 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ ম্যাচ সামনে রেখে ফিফার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরানের ফুটবল কর্মকর্তারা। কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে না পারার পর ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে আলোচনার মতো অনেক বিষয় আছে তাদের সামনে।

    শুক্রবার দেশে ফিরে ইরানি সংবাদমাধ্যমকে তাজ বলেন, শিগগিরই ফিফার সঙ্গে তাদের বৈঠক হবে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানি প্রতিনিধিদলকে জুরিখে ফিফা সদর দপ্তরে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। ২০ মে-র মধ্যে এই বৈঠক হতে পারে।

    বিশ্বকাপ শুরুর আগে ইরান দলের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। টিম মেল্লির প্রস্তুতি ঘাঁটি হওয়ার কথা অ্যারিজোনার টুসনে। এরপর গ্রুপ পর্বে তাদের ম্যাচ রয়েছে ক্যালিফোর্নিয়ার ইংলউড ও ওয়াশিংটনের সিয়াটলে।

    ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকে। তবে ফিফা বারবার জানিয়েছে, ইরান নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপে খেলবে। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

    পরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের অংশগ্রহণে সমর্থন জানান। ইনফান্তিনোর কথা উল্লেখ করে তিনি বলেন, ফিফা সভাপতি যদি বলেন, তাহলে তার আপত্তি নেই।

    বিজ্ঞাপন

    এর আগে কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে টরন্টো বিমানবন্দরে জটিলতায় পড়েন ইরানি কর্মকর্তারা। তাজের সঙ্গে ছিলেন আরও দুই কর্মকর্তা। তারা ইস্তাম্বুল থেকে টরন্টো হয়ে ভ্যাঙ্কুভারে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে কানাডার কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তারা কানাডা ছেড়ে ফিরে যান।

    তাজ দাবি করেছেন, তাদের আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়নি। তবে বাস্তবে পরিস্থিতি অনেকটা সেরকমই ছিল বলে মনে হয়েছে তাদের। তিনি জানান, বিমানবন্দরে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্য কি না।

    কানাডায় প্রবেশের জন্য তাজের বৈধ ভিসা ছিল। এর আগে ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি।

    বিশ্বকাপে ইরান আছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের সঙ্গে একই গ্রুপে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন মিসরের বিপক্ষে।

    ইরান যদি গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে ওঠে, তাহলে রাউন্ড অব সিক্সটিনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে। সেই ম্যাচ হতে পারে ৩ জুলাই ডালাস কাউবয়েজের স্টেডিয়ামে।

    যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ঘরোয়া ফুটবল লিগ বন্ধ আছে। বিশ্বকাপের আগে লিগ আবার শুরু হওয়ার সম্ভাবনা নেই। মার্চে তুরস্কের আনতালিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইরান। বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই মাসেও তারা তুরস্কে ক্যাম্প করতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক