• আন্তর্জাতিক

    পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২

      প্রতিনিধি 27 April 2026 , 5:46:41 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। পানির কূপ নিয়ে বিরোধটি সংঘর্ষে রূপ নেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    স্থানীয় সময় রোববারের (২৬ এপ্রিল) এই সংঘর্ষের বিষয়ে কর্মকর্তারা জানান, ওয়াদি ফিরা প্রদেশে প্রাথমিকভাবে দুটি পরিবারের মধ্যে শুরু হওয়া এই সংঘাতটি পরবর্তীতে প্রতিশোধমূলক হামলায় পরিণত হয়। বিস্তৃত এলাকাজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

    মধ্য আফ্রিকার এই দেশটিতে প্রাণঘাতী সাম্প্রদায়িক সংঘর্ষ এখন সাধারণ ঘটনা। দীর্ঘদিন ধরে দেশটিতে কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধ এবং জাতিগত উত্তেজনা বিরাজ করছে। আর এই সংঘর্ষগুলোর সূত্রপাত প্রায়শই পানি ও চারণভূমি নিয়ে হয়।

    সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আগমন সম্পদ ও নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

    বিজ্ঞাপন

    চাদের উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই এলাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপ-প্রধানমন্ত্রী বলেছেন, সুদানের সংঘাত যাতে সীমান্ত এলাকাকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    সাম্প্রতিক বছরগুলোতে চাদে সাম্প্রদায়িক সংঘর্ষে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমের দিবেবেতে একটি বিতর্কিত কূপকে কেন্দ্র করে গত বছরের নভেম্বরে নিহত হন ৩৩ জন।

    ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থিংক ট্যাংকের মতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০টি সংঘর্ষে এক হাজার জন নিহত এবং দুই হাজার আহত হয়েছেন।

    মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছর জানিয়েছিল যে, তারা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পশুপালক ও কৃষকের মধ্যে সহিংসতার সাতটি ঘটনা নথিভুক্ত করেছে। এর ফলে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

    সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে এই সংঘর্ষগুলো ঘটছে। তাছাড়া বারবার সহিংসতা সত্ত্বেও কর্তৃপক্ষ জনগণকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ 3:23 PM ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ 2:57 PM ঐতিহাসিক শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক 2:01 PM টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর 1:47 PM বক্স অফিস কাঁপাচ্ছে মাইকেল 1:29 PM বিশ্বকাপ মিস থেকে নতুন মিশন লিটনের টার্গেট বিশ্বকাপ ২০২৮ 1:15 PM উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 1:05 PM নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী 12:42 PM যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান