• আন্তর্জাতিক

    মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত

      প্রতিনিধি 13 March 2026 , 5:39:10 প্রিন্ট সংস্করণ

    ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ছবি: কালবেলা।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    নিহতরা হলেন-তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন-জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে ৭ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।

    বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স 6:01 PM উরুগুয়ের অন্তবর্তীকালীন কোচ ফোরলান 5:22 PM ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা 4:27 PM ফ্রান্স বনাম স্পেন, ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল 3:46 PM বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের 3:17 PM আর্জেন্টিনার পরাজয়ের ইতিহাস,জয়ের পেছনেও আছে পরাজয়ের গল্প! 12:41 PM ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে? ইতিহাস বদলের স্বপ্নে ইংল্যান্ড 12:01 PM ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর 11:40 AM মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন 6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা