• শিরোনাম

    বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেল ১২ জনের, আহত ১৯

      প্রতিনিধি 18 April 2026 , 5:35:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু; আহত কয়েকজন । এরমধ্যে সুনামগঞ্জে ৫ কৃষক, রংপুরে ২ ময়মনসিংহে ২ ও নেত্রকোণায় মারা গেছে একজন।

    এরমধ্যে সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়া রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন ও নেত্রকোনায় ১ জন বজ্রপাতে মারা গেছে।

    নিহতরা হলেন-ধর্মপাশার হাবিবুর রহমান (৩০), রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরে আবুল কালাম (২৫) ও দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চার উপজেলায় হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন তাহিরপুরের মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আবুল কালাম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এদিকে জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নূর জামাল (২৬) নামে আরেক কৃষকের মৃত্যু হয়।

    নিহত কৃষক উপজেলার চানপুর গ্রামের আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী বলেন, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষক নিহত হয়েছে। এছাড়াও আরোও ১ জন আহত হয়েছে।

    বিজ্ঞাপন

    পাশাপাশি একই সময়ে ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাবিবুর রহমান নামে আরেক কৃষক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত কৃষক উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বড়ই হাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

    একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লা (১৫) নামে আরেক জনের মৃত্যু হয়।

    ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    জেলার দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটতে গিয়ে লিটন মিয়া (৩০) নামে আরেক কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা।

    এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

    দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ ঘটনা ঘটে।

    মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলী সাহেবের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনাম উদ্দিন মমিনা হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। ধান কাটার কাজে থাকা অবস্থায় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM হরমুজে সতর্কবার্তা ছাড়াই গুলি, আক্রান্ত ট্যাংকারের পরিচয় প্রকাশ 6:07 PM গ্রিন টি এর উপকারিতা 5:35 PM বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেল ১২ জনের, আহত ১৯ 5:13 PM সরকারের ২ মাসের পথচলার বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয় 4:42 PM আবার পুরোনো ভূমিকায় শিক্ষামন্ত্রী 4:22 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু 4:08 PM অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৩ 3:50 PM ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের 3:20 PM বিএনপিতে ‘চমক’ 3:03 PM এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী