• অপরাধ

    রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার

      প্রতিনিধি 6 April 2026 , 4:53:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

    গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিলন মোল্লা (৪০), মোঃ মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মোঃ তরিকুল ইসলাম (৩২), মোঃ ফাহিম আশরাফ (৩৫), মোঃ রাকিব হোসেন (৪৫), মোঃ শহিদুল ইসলাম (৫৫) ও, মোঃ আওয়াল তালুকদার (৪৮)

    বিজ্ঞাপন

    ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) গুলশান থানাথীন গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে একই তারিখ রাতে মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ মোঃ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

    গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:36 PM বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার 1:49 PM বিশ্বকাপে যাচ্ছে ইরান 1:20 PM সিলেটে পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিল বাংলাদেশ 12:57 PM ভুল চিকিৎসায় মারা গেছেন কারিনা, অভিযোগ বাবার 12:45 PM চেলসিকে হারিয়ে এফএ কাপ চ্যাাম্পিয়ন ম্যান সিটি 11:26 AM বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা দক্ষিণ কোরিয়ার 11:12 AM স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত 6:30 PM লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১ 5:08 PM ধসের মুখে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি 4:15 PM ফ্যাসিস্টের বিরুদ্ধে কারিনা ছিলেন নির্ভীক কণ্ঠস্বর: নাহিদ