• সর্বশেষ সংবাদ স্ক্রল

    তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা

      প্রতিনিধি 30 March 2026 , 5:48:05 প্রিন্ট সংস্করণ

    তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, পাম্প মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

    বিজ্ঞাপন

    অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।

    এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৩০ মার্চ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:26 PM ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের! 5:29 PM দেশে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক 4:25 PM আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলবেন মেসি 3:14 PM সতীর্থদের কেন ‘সব কিছু ভুলে যাওয়ার’ তাগিদ দিয়েছিলেন মেসি 2:24 PM খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: আমিনুল হক 1:54 PM বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা 12:59 PM ফাইনালের মারামারির ঘটনায় তদন্তে ফিফা, বড় শাস্তির মুখে আর্জেন্টিনা 12:02 PM বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বরণে রাস্তায় ১৮ লাখ মানুষ 11:43 AM পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক 11:26 AM মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা, লাল গালিচায় বরণ আলবিসেলেস্তেদের