• রাজনীতি

    ৫ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

      প্রতিনিধি 30 March 2026 , 12:45:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    বিজ্ঞাপন

    ঘোষিত প্রার্থীরা হলেন- ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব, কুমিল্লায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেটে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মো. মোবাশ্বের আলী। দলটি জানিয়েছে, এপ্রিলের মধ্যে বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে।

    সংবাদ সম্মেলনে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৫ দফা দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে-৬ মাসের মধ্যে সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করা, প্রশাসক নিয়োগ বন্ধ রাখা, প্রশাসকদের নির্বাচনে অংশ নিতে না দেওয়া, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এবং দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজন করা।

    দলটির নেতারা অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে এবং এতে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তারা অংশগ্রহণমূলক ও কারচুপিমুক্ত নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 3:10 PM কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে 2:32 PM বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ 1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ 11:31 AM পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ