• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে প্রায় ৮০ লাখ মানুষের সমাগম

      প্রতিনিধি 29 March 2026 , 11:24:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দেশজুড়ে রাস্তায় নেমে সাধারণ মানুষ তার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

    ‘নো কিংস’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই লাখো মানুষের অংশগ্রহণ দেখা যায়। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির প্রতিবাদেই এই কর্মসূচি পালিত হয়।

    বিজ্ঞাপন

    এর আগে গত বছরের অক্টোবরেও একই শিরোনামে আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। সেই তুলনায় এবারের বিক্ষোভে প্রায় ১০ লাখ বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

    ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ আন্দোলন জোরালো হতে থাকে। সমালোচকদের অভিযোগ, তিনি বিচারবিভাগ ও প্রশাসনের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যা একজন রাজার শাসনব্যবস্থার সঙ্গে তুলনীয়।

    এই প্রেক্ষাপটে ‘নো কিংস’ আন্দোলনের মাধ্যমে বিক্ষোভকারীরা বার্তা দিয়েছেন- যুক্তরাষ্ট্রে কোনো স্বৈরাচারী শাসনের স্থান নেই। তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবিতে এই আন্দোলনে অংশ নিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:20 PM ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান 4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল