• জাতীয়

    ভিসা মানেই প্রবেশাধিকার নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস

      প্রতিনিধি 28 March 2026 , 5:19:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অর্থ এই নয় যে দেশটিতে প্রবেশ নিশ্চিত। ভিসা থাকা সত্ত্বেও একজন ভ্রমণকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা চূড়ান্ত করার পূর্ণ অধিকার কেবল মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাদের।

    শনিবার (২৮ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ বিষয়ে সতর্ক করেছে।

    বিজ্ঞাপন

    দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন সেখানে অবস্থান করতে পারবেন, তার শর্তাবলি নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। অর্থাৎ ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।

    ভিসাধারীদের সতর্ক করে পোস্টে আরও বলা হয়, পারমিটের মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কাজে (যেমন: টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) জড়িত হওয়া গুরুতর অপরাধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

    মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, সঠিকভাবে ভিসা ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে দেশটিতে অবস্থান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসার ওপরই পরবর্তী ভিসা প্রাপ্তি বা ভ্রমণের সুযোগ নির্ভর করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:19 PM ভিসা মানেই প্রবেশাধিকার নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস 4:55 PM ‘প্রিন্স’ দেখতে ঢাকায় এসে যা খাওয়ার অপেক্ষায় জ্যোতির্ময়ী 4:35 PM রাজধানীতে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার ৫ 4:25 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক 4:17 PM এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি 4:02 PM সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ 3:46 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক 3:26 PM সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:16 PM দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 3:11 PM নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি