• জাতীয়

    ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায়

      প্রতিনিধি 20 March 2026 , 5:48:08 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদযাত্রার চারদিনে যমুনা সেতুর ওপর দিয়ে পৌনে দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

    শুক্রবার (২০ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শুরু করে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি। বিপরীতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

    বিজ্ঞাপন

    এর মধ্যে ১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩ গাড়ির বিপরীতে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০, ১৮ মার্চ ৫১ হাজার ৫৮৪টি যানের বিপরীতে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ ও ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহনের বিপরীতে ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

    যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলণায় দুই থেকে আড়াই গুণ যানবাহন চলাচল করেছে। চারদিন ধরেই মহাসড়কে গাড়ির চাপ ছিল। শুক্রবার ভোর থেকে মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে।

    তিনি বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজা প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:40 PM ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই 3:00 PM আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি মিসরের সেই ‘কড়া আইনজীবী’ 1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি 12:47 PM মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল 12:33 PM একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে 12:08 PM মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড 11:56 AM ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি 11:36 AM স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি 11:27 AM পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট