• জাতীয়

    আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 19 March 2026 , 6:02:54 প্রিন্ট সংস্করণ

    আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না-প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    তিনি বলেন, গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন প্রধানমন্ত্রী। তাই বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন ভেঙে, গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন তারেক রহমান। দেশে ফিরে সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

    বিজ্ঞাপন

    রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর, ১৯৬ নম্বর বাড়িটি তার সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেয়া হয়েছিল। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত গ্রহণ করে। আর দীর্ঘ সময় পর, গত বছর এ বাড়ির মালিকানা সংক্রান্ত দলিল বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

    অপরদিকে, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার কাজ শেষ হলে সেটিকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটিকে প্রস্তুত করার কাজও সম্পন্ন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি 4:56 PM জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 4:52 PM সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 4:47 PM চট্টগ্রামের টেরিবাজার-বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২ 4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম 4:31 PM কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত‍্যা: আটক ৫