• বিনোদন

    পরীমণির রহস্যময় বার্তা

      প্রতিনিধি 17 March 2026 , 12:57:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক বার্তা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। সেই পোস্টটি এরই মধ্যে নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

    মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্ট দেন পরীমণি। ওই নারীর পরিচয় উল্লেখ না করলেও তাকে ভালো হওয়ার জন্য সতর্ক করেছেন এই নায়িকা।

    পোস্টে পরীমণি লেখেন, ‘বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মা-কে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে।

    বিজ্ঞাপন

    এরপরই পরীমণি সতর্ক করে বলেন, ‘আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে। ’

    যাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন, তিনি এই পোস্টটি দেখবেন বলেও আশা করেছেন পরীমণি, ‘আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।’

    পরীমণির এই পোস্টে প্রথম ১ ঘণ্টাতেই রিয়্যাক্ট পড়েছে সাড়ে ছয় হাজারের মতো, কমেন্ট চার শতাধিক। রাজু ওয়াসিফ জিতু নামে একজন মন্তব্য করেছেন, ‘বাচ্চাটিকে নিরাপদ করো আপু।’ পরীমণির জবাব, চেষ্টা করছি, দোয়া করবেন।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:22 PM ‘এবার পারলে এই হার বাতিল করে দেখাও’, ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের 1:37 PM মেসির স্ত্রীকে উপহার দিলেন জর্জিনা, যা বললেন আন্তোনেল্লা রুকুজ্জু 1:18 PM চ্যাম্পিয়নদের লক্ষণ মনে করিয়ে দিলেন স্কালোনি 11:56 AM ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো ছয় দেশ 11:47 AM ২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ: রোনালদো 11:31 AM যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম 11:27 AM বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ 11:18 AM সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন 6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ