• জাতীয়

    আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার

      প্রতিনিধি 14 March 2026 , 5:33:49 প্রিন্ট সংস্করণ

    আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার। - -ছবি; সরকারি লোগো।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গতমাসে (ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়ার পর, নতুন করে আরো ৫সিটি-বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন-বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী; কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার-সিটি করপোরেশন; (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫-ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

    উল্লেখ্য: গত ২২ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর, দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:18 PM অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ 6:03 PM সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 5:46 PM আলজেরিয়ার সাথে একমাত্র দেখাতেই নাভিশ্বাস তুলেছিলেন মেসি 4:52 PM রোনালদোর মেয়ে আর্জেন্টিনা সমর্থক! 4:29 PM ফরমেশন নিয়ে স্কালোনির গোপন দাবার চাল 3:56 PM রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া 3:30 PM যেসব শর্তে শান্তিচুক্তিতে একমত ইরান-যুক্তরাষ্ট্র 2:35 PM আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি 1:25 PM ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ৪ দেশ 1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি