• খেলা

    পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ

      প্রতিনিধি 11 March 2026 , 5:08:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলিং তোপে বড় বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা।

    বাংলাদেশের হয়ে ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তার দারুণ গতির বোলিংয়ে পাকিস্তানের টপ অর্ডার একেবারে ভেঙে পড়ে। ওপেনার সাহিবজাদা ফারহান, শামিল হুসাইন, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা- এই পাঁচ ব্যাটারকেই ফেরান তিনি।

    এরপর স্পিন আক্রমণে এসে ধাক্কা দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে এলবিডব্লিউ করে ফেরান হুসেইন তালাতকে। পরে উইকেটকিপার লিটন দাস–এর হাতে ক্যাচ তুলে দেন আবদুল সামাদ।

    বিজ্ঞাপন

    একই ওভারে আর্ম বলে এলবিডব্লিউ হন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। রিভিউ নিলেও বল সরাসরি স্টাম্পে আঘাত করত বলে সিদ্ধান্ত বহাল থাকে।

    শেষ দিকে আরেকটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মোহাম্মদ ওয়াসিম।

    পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে রান ১০০ পার করান ফাহিম আশরাফ। ২৭ রান করেন সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত করেন ১৮ রান। বাকিরা কেউই বড় ইনিংস গড়তে পারেননি।

    বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং মুস্তাফিজ ও তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।

    ফলে ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১১৫ রান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:23 PM মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ 3:51 PM শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ 3:46 PM বিসিবির অভিজ্ঞ টেস্ট স্কোরার আবদুর রউফ আর নেই 3:08 PM এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী 2:53 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া 12:53 PM এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি 12:32 PM মেসিকে বর্ণনা করার ভাষা জানা নেই স্কালোনির