• আইন-আদালত

     ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে প্রতিমন্ত্রী আমিনুল হক

      প্রতিনিধি 8 March 2026 , 11:36:59 প্রিন্ট সংস্করণ

    ঢাকা-১৬ আসনে বিএনপি’র প্রার্থী আমিনুল হক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

    আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    বিজ্ঞাপন

    গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।

    হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-যা ২০০১ সালের সংশোধনী দ্বারা সংশোধিত—মোতাবেক দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্রও এই বেঞ্চে শুনানি হবে। সংশ্লিষ্ট বিষয়ে রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও এই বেঞ্চের রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:29 PM বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি 6:19 PM ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের 6:02 PM গরমে স্বস্তি পেতে কাঁচা আমের শরবত, সহজ রেসিপি 5:37 PM আলভারেজকে পেতে যোগাযোগ শুরু বার্সার 5:20 PM রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে স্কালোনি 4:15 PM বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ 3:00 PM জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন 2:58 PM রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ জানাল বিসিবি 1:44 PM প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রল, সত্যটা জানালেন কেয়া পায়েল 1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম