
প্রতিনিধি 5 March 2026 , 4:54:09 প্রিন্ট সংস্করণ

চলতি বছর স্বাধীনতা পদক পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ (মরণোত্তর) ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন-
১) প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর)। ক্ষেত্র: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান।
২) ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ক্ষেত্র: মুক্তিযুদ্ধ
৩) মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)। ক্ষেত্র: মুক্তিযুদ্ধ
৪) অধ্যাপক ড. জহুরুল করিম। ক্ষেত্র: বিজ্ঞান ও প্রযুক্তি
৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ক্ষেত্র: চিকিৎসাবিদ্যা
৬) ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। ক্ষেত্র: সাহিত্য
৭) এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত)। ক্ষেত্র: সংস্কৃতি
৮) বশির আহমেদ (মরণোত্তর)। ক্ষেত্র: সংস্কৃতি
৯) জোবেরা রহমান লিনু। ক্ষেত্র: ক্রীড়া
১০) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ক্ষেত্র: পল্লী উন্নয়ন

১১) ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর)। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১২) এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৩) মো. সাইদুল হক। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৪) গণস্বাস্থ্য কেন্দ্র। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৫) মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৬) কাজী ফজলুর রহমান (মরণোত্তর)। ক্ষেত্র: জনপ্রশাসন
১৭) মোহাম্মদ আব্দুল বাকী, পিএইচডি। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
১৮) অধ্যাপক ড. এম এ রহিম। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
১৯) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
২০) আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)। ক্ষেত্র: পরিবেশ সংরক্ষণ
উল্লেখ্য, সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ ১৯৭৭ সাল থেকে চালু হয়। স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠিকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।