• আইন-আদালত

    শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

      প্রতিনিধি 5 March 2026 , 12:47:40 প্রিন্ট সংস্করণ

    শহীদ আবু সাঈদ। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল এই বহুল প্রতীক্ষিত মামলার রায় ঘোষণা করবে আদালত।

    বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে। বাকি ২৪ জন এখনো পলাতক।

    বিজ্ঞাপন

    কারাগারে থাকা আসামিরা হলেন- এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

    ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তার বীরত্বপূর্ণ আত্মত্যাগ সারা দেশে আন্দোলনকে বেগবান করেছিলো। আবু সাঈদ নিহতের ভিডিও চিত্র এবং পরবর্তী সময়ে পুলিশের ভূমিকার বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    আদালত সূত্রে জানা গেছে, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায়ের এই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হলো। জুলাই আন্দোলনের কোনো হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল 6:48 PM সেই ২ রাঁধুনির সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মেসি