• জাতীয়

    ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল

      প্রতিনিধি 3 March 2026 , 5:28:12 প্রিন্ট সংস্করণ

    ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় বিমান সংস্থা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে-সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেয়া হবে।

    বিজ্ঞাপন

    অপরদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি বিঘ্ন হয়েছে।

    পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:48 PM লড়াই করে চীনের কাছে হারল বাংলাদেশ 5:36 PM মশক নিধন: দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি 5:32 PM কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ 5:28 PM ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল 5:18 PM ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ 5:09 PM ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধের নির্দেশ 4:36 PM মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা 3:54 PM ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়াতে’ জড়িয়েছিলেন ডলি সায়ন্তনী 3:29 PM দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ 2:47 PM পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী