• আন্তর্জাতিক

    সৌদি আরবের আরামকোতে ইরান নয়, হামলা চালিয়েছে ইসরায়েল

      প্রতিনিধি 3 March 2026 , 1:14:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবের রিয়াদে আরামকো তেল শোধনাগারে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল সোমবার। কিন্তু হামলাটি মূলত ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে পরিচালিত গোপন অভিযান বলে দাবি করেছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।

    সোমবার (২ মার্চ) ইরানি সামরিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি।

    এ বিষয়ে ওয়াকিবহাল সামরিক সূত্রটি বলছে, ইসরায়েল নিজেদের অপরাধ ঢাকতে ভুয়া পরিচয়ে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

    সূত্রটি আরও জানিয়েছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে সব আমেরিকান এবং ইসরায়েলি স্বার্থ, স্থাপনা এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতোমধ্যে অনেকগুলোতে হামলা করেছে। তবে আরামকো ইরানি হামলার লক্ষ্যবস্তুতে ছিল না।

    বিজ্ঞাপন

    সূত্রটি জোর দিয়ে জানায়, গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলিদের পরবর্তী লক্ষ্যবস্তু।

    এর আগে সংবাদমাধ্যম এনডিটিভি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানায়, সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইরান ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর সৌদির আরামকো কোম্পানি তাদের রাস তানুরা শোধনাগার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

    সৌদি আরবের অন্যতম প্রধান তেল পরিশোধন কেন্দ্র হচ্ছে রাস তানুরা। এ স্থাপনার ওপর হামলা মূলত এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলোতে চলা কর্মযজ্ঞে ব্যাপক বিঘ্ন ঘটার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

    আরামকোর মিডিয়া অফিস এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছেন, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে হামলায় ব্যবহৃত দুটি ড্রোন আটকানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের