• খেলা

    অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক

      প্রতিনিধি 2 March 2026 , 1:54:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবে উমরাহ পালন করতে গিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে অনিশ্চয়তায় পড়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। কয়েক দিন ধরে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও অবশেষে আজ সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার চোখেমুখে টানা উৎকণ্ঠার ছাপ স্পষ্ট ছিল, যা সাম্প্রতিক অনিশ্চয়তার অভিজ্ঞতাকেই যেন প্রতিফলিত করছিল।

    বিজ্ঞাপন

    উমরাহ শেষে গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল মুশফিকের। পরিকল্পনা অনুযায়ী তিনি জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়। ফলে হাজারো যাত্রীর সঙ্গে তিনিও জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

    এই পরিস্থিতিতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একাধিক পোস্ট দিয়ে ভক্ত-সমর্থকদের আপডেট জানান তিনি। এক পোস্টে তিনি লিখেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং কবে, কীভাবে দেশে ফিরতে পারবেন তা অনিশ্চিত। তাঁর এই বার্তার পর দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভক্ত-সমর্থকদের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও শুরু হয় উৎকণ্ঠা।

    দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে মনিটর করার কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, মুশফিকের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দ্রুতই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই তারকা ক্রিকেটার। প্রতিমন্ত্রী আরও জানান, মুশফিক সুস্থ ও নিরাপদ আছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা