...
  • জাতীয়

    গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

      প্রতিনিধি 27 February 2026 , 1:01:41 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    জহির উদ্দিন স্বপন বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনও। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে যে আমলে তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তাও এতদিনে হয়ে ওঠেনি।

    সবশেষে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।

    এর আগে, তথ্যমন্ত্রী জহির উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.