• জাতীয়

    বাবার কবরের পাশে তারেক রহমান, ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া-মোনাজাত

      প্রতিনিধি 26 December 2025 , 5:08:57 প্রিন্ট সংস্করণ

    বাবার কবরের পাশে তারেক রহমান, ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া-মোনাজাত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিলেন দোয়া-মোনাজাতে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান।

    দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এসময় তারেক রহমানকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।

    বিজ্ঞাপন

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

    এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দলের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:36 PM সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য 2:18 PM নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট 1:49 PM ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেফতার 1:18 PM ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী 12:52 PM ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 12:33 PM দেশের রিজার্ভ আরও বাড়ল 12:11 PM সরকারের আমন্ত্রণে চীনে গেলেন বিএনপির প্রতিনিধি দল 12:00 PM ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট 11:50 AM আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে 11:28 AM ৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা