...
  • জাতীয়

    কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি 16 February 2026 , 8:34:47 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ি ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

    গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেড় বছর ধরে দেশ শাসন করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনের শেষ সময়ে এসে পৌঁছেছেন।

    বিজ্ঞাপন

    উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে যে আন্দোলন শুরু হয়েছিল, সহিংসতার জেরে তা পরিণত হয়েছিল ছাত্র-জনতার গণভ্যুত্থানে। অভ্যুত্থানে উৎখাত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

    ৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাতের তিন দিন পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে।

    ইতোমধ্যে এই সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে মঙ্গলবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.