...
  • সর্বশেষ

    ঢাকার ১ হাজার ৪০০ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি: শরফ উদ্দিন আহমদ চৌধুরী

      প্রতিনিধি 11 February 2026 , 5:32:10 প্রিন্ট সংস্করণ

    ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ঢাকা মহানগরীর ১ হাজার ৪০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে, ঢাকা মহানগরীর সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এসব তথ্য জানান।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বরতদের শরীরে বডি ক্যামেরা থাকবে। পুরো নির্বাচনী এলাকায় ৮০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আর ভোট গণনা কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে এবং দ্রুততম সময়ে ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে কোনো বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই এবং কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে।

    এ ছাড়াও যে কোনো পরিস্থিতিতে ৫ মিনিটের ব্যবধানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া যাবে। নির্বাচনী অভিযোগ প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ বলেন, এখন পর্যন্ত ৫২টি অভিযোগ জমা পড়েছিল, যার সবকটিই সমাধান করা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পূর্ণ সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM মেসি-মার্তিনেজদের নিয়ে বড় সুখবর, আর্জেন্টিনার একাদশে থাকছে চমক 5:11 PM ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী 4:18 PM নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে ব্রাজিল 3:48 PM সুইফটের সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার 3:17 PM খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 2:50 PM বিশ্ব পরিবেশ দিবস আজ 12:17 PM পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব 11:58 AM স্পেনকে রুখে দিল ইরাক 11:47 AM আইভরি কোস্টের কাছে হেরে ধাক্কা খেল ফ্রান্স 11:27 AM দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে বাস
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.