• রাজনীতি

    রবি ও সোমবার ঢাকার ১৪টি স্থানে জনসভা করবেন তারেক রহমান

      প্রতিনিধি 7 February 2026 , 7:52:59 প্রিন্ট সংস্করণ

    নির্বাচনী জনসভায়, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ২ দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। রোববার-সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় তিনি বক্তৃতা করবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

    সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটার জনসভায় তিনি প্রথম বক্তৃতা করবেন। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে।

    বিজ্ঞাপন

    পর্যায়ক্রমে ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান।

    পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তার নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় প্রথম বক্তৃতা করবেন।

    এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায়।

    বিএনপি নেতারা জানান, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে কথা বলবেন। জনসভাগুলো সফল করতে দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:47 PM প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল 6:31 PM ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের বিদ্রোহীরা 6:02 PM জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’ 5:30 PM প্রায় চার দশক ধরে ঈদের আনন্দে “ইত্যাদি” 5:19 PM ভিসা মানেই প্রবেশাধিকার নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস 4:55 PM ‘প্রিন্স’ দেখতে ঢাকায় এসে যা খাওয়ার অপেক্ষায় জ্যোতির্ময়ী 4:35 PM রাজধানীতে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার ৫ 4:25 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক 4:17 PM এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি 4:02 PM সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ