• রাজনীতি

    শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

      প্রতিনিধি 5 February 2026 , 7:02:55 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে, বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ।

    ইশতেহার উপস্থাপন করবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    হাসান জুনাইদ বলেন, শুক্রবার সকালে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস। ইশতেহারে কোন কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ইশতেহারকে কয়েকটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়ে আওয়ামী লীগের ইতিহাস বর্ণনা করা হয়েছে।’

    ‘দ্বিতীয় অধ্যায়ে আমরা আমাদের অগ্রাধিকারমূলক ৬টি কর্মসূচির কথা বলেছি। এর মধ্যে আছে সুষম উন্নয়ন নাগরিক জীবনের মৌলিক অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন-মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন ঐক্যবদ্ধ নৈতিক শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গিকার।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:48 PM সেই ২ রাঁধুনির সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মেসি 6:08 PM মেসিকে বিশ্রামে রেখে বিকল্প দলের ভাবনায় স্কালোনি 5:48 PM চুক্তি করে পরাজয় মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান 4:37 PM স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি 4:11 PM মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, যা বললেন গায়ক হাবিব 3:52 PM গ্রুপভিত্তিক সমীকরণ: নকআউটের টিকিট পেল কারা, অপেক্ষায় কারা 12:34 PM রাফিনিয়ার জায়গায় যাঁর ওপর ভরসা রাখছেন আনচেলত্তি 12:15 PM পানামার বিদায়, নকআউটের আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া 11:37 AM উনচল্লিশের আলোয় ফুটবলের ধ্রুবতারা 11:28 AM বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো