• খেলা

    ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে

      প্রতিনিধি 7 February 2026 , 7:26:42 প্রিন্ট সংস্করণ

    ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জীবন পেয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ফাহিম আশরাফ। নেদারল্যান্ডসের দেয়া ১৪৮ রানের টার্গেটে ভালো শুরু পায় পাকিস্তান। এরপর ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে এক ক্যাচ মিসেই জয়ের স্বপ্ন শেষ হয়েছে ডাচদের।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড করেন ৩০ রান।

    বিজ্ঞাপন

    ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় পাকিস্তান। সায়েম আয়ুব ১৩ বলে ২৪ ও সালমান ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর বাবর আজম ও শাহিবজাদা ফারহান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। মাত্র ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা।

    শাহিবজাদা ৪৭, বাবর ১৫, মোহাম্মদ নেওয়াজ ৬, শাদাব খান ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উসমান খান। শেষ দিকে পাকিস্তানের জন্য ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ। ১১ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন তিনি।

    অপরদিকে, পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ২৪ রানে ৩টি এবং নওয়াজ, আবরার ও সাইম আইয়ুব ২টি করে উইকেট শিকার করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:26 PM ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে 7:00 PM ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে, আপিল বিভাগে নাহিদের আবেদন 6:28 PM রাজধানীতে ঢাকা-১৬সহ দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী 6:00 PM বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: পর্যবেক্ষক মিশন প্রধান 5:47 PM যেভাবে ভোটাররা দ্রুত নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন 5:39 PM বি১/বি২ ভিসা নিয়ে নতুন বার্তা ঢাকার মা‌র্কিন দূতাবাসের 5:31 PM ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের 5:17 PM সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে পাসপোর্ট 4:59 PM তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান 4:41 PM যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি: অন্তর্বর্তী সরকার