• বিনোদন

    ‘দ্বীনের পথে’ চলতে অভিনয় ছাড়লেন নওবা

      প্রতিনিধি 5 February 2026 , 2:23:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিডিয়ার রঙিন দুনিয়াকে বিদায় জানালেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। দীর্ঘ চার বছরের ক্যারিয়ারের ইতি টেনে তিনি বেছে নিয়েছেন ধর্মীয় অনুশাসন বা ‘দ্বিন’-এর পথ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ভক্তদের তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    অভিনয় ছাড়ার কারণ হিসেবে নওবা ফেসবুকে লিখেছেন, “এই মুহূর্তে আমি আমার দ্বিনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়-তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।” তিনি আরও জানান, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াটাকেই জীবনের এই পর্যায়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।

    বিষয়টি নিয়ে গণমাধ্যমে নওবা জানান, ফেসবুকে তিনি যা লিখেছেন, সেটাই চূড়ান্ত। এর বাইরে নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চান না। উল্লেখ্য, বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ ‘বর্ষা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। চার বছরের এই যাত্রাকে ‘স্মরণীয়’ উল্লেখ করে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:33 AM নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল 6:47 PM ঈদুল আজহা ২৮ মে 6:38 PM প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:25 PM পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য রাখল বাংলাদেশ 4:18 PM জীবনসঙ্গী খোঁজার তাড়া নেই সারা আলীর 3:04 PM আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ 12:54 PM সিলেট টেস্টেও চালকের আসনে বাংলাদেশ 12:19 PM সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির 12:11 PM নতুন কুঁড়ি স্পোর্টস: পায়ের জাদুতে দলকে ফাইনালে নিলেন প্রতিভাবান দেব মন্ডল 11:36 AM কান চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল উপস্থিতি অভিনেত্রী ভাবনার