• অপরাধ

    বঙ্গভবনের কর্মী গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিবি

      প্রতিনিধি 5 February 2026 , 2:14:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) হ্যাক হওয়ার ঘটনার সঙ্গে যথেষ্ট প্রমাণ পাওয়ায় বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণও আমাদের হাতে রয়েছে।

    বিজ্ঞাপন

    ডিবি কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

    এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলমকে আটক করা হয়।

    প্রসঙ্গত, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না 4:20 PM বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা 3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ 1:54 PM অমিত-হৃদয়ের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:20 PM রোনালদোদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া 12:09 PM চূড়ান্ত বিশ্বকাপের রাউন্ড অব ৩২, কবে কখন ম্যাচ 11:52 AM অদ্ভুত সমীকরণের সামনে আর্জেন্টিনা, সব ম্যাচ জিতলেই শিরোপা অধরা! 11:34 AM মেসির বিশ্বরেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা