• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার

      প্রতিনিধি 1 February 2026 , 7:38:03 প্রিন্ট সংস্করণ

    ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদপুরের-ফরিদগঞ্জ থেকে সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক এমএ হান্নানের পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশে নেয়ার কারণে, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞাপন

    বহিষ্কৃতরা হলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন পাটওয়ারী, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আমানত গাজী ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ খান।

    বহিষ্কারের বিষয়ে সাবেক মেয়র মঞ্জিল হোসেন জানান, এটা কোনো নতুন বিষয় নয়। ফরিদগঞ্জবাসীর কল্যাণে এমএ হান্নান কাজ করে চলেছেন। আমরা তার সঙ্গে আছি। ১২ ফেব্রুয়ারি প্রমাণ হবে কারা সঠিক ছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের