• খেলা

    টি-টোয়েন্টি: স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশের মেয়েরা

      প্রতিনিধি 30 January 2026 , 5:01:59 প্রিন্ট সংস্করণ

    টি-টোয়েন্টি: স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। চলমান বাছাইপর্বে টানা ৩ ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে।

    নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জ্যোতি, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারিও। পরবর্তীতে বোলিংয়ে ঝড় তোলেন মারুফা আক্তার।

    বিজ্ঞাপন

    এ ছাড়া স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ।

    স্কটিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর আর কোনো রান যোগ না করতেই দু’জনই পরপর আউট হয়েছেন। দিলারা ২৮ বলে ৩৯ এবং সমান বলে ২২ রান করেন জুয়াইরিয়া। অল্প সময়ের ব্যবধানে ১৫ রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা।

    এরপর ১০০ রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি-সোবহানা। ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন জ্যোতি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য দেওয়ার মোমেন্টামটা পরের ইনিংসে টেনে নিয়েছেন মারুফা-স্বর্ণারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক